এসএমই মেলায় কারুপণ্যের একটি স্টল
৫ লাখ টাকার কাঠের হাতিও বিক্রি হয়েছে, এসএমই মেলায় আর কী কী আছে২০ টাকার পরিবেশবান্ধব কাগজের কলম থেকে শুরু করে ৫ লাখ টাকার কাঠের হাতি, কী নেই এই মেলায়! বলছি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে শুরু হওয়া সপ্তাহব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এর কথা। সারা দেশের ৪০০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের মেলায়।
পোশাক, জুতা, চামড়াজাত পণ্য, পাটপণ্য, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্রসাধনী, গয়না, হস্ত ও কারুশিল্পসহ নানা পণ্যের প্রদর্শনী ও কেনাকাটার সুযোগ আছে এখানে। মেলা ঘুরে দেখে সেই খবর জানাচ্ছেন এম এ হান্নানচামড়ার জুতা থেকে মাটির গয়নাসারা দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের তৈরি বৈচিত্র্যময় সব পণ্যের পসরা নিয়ে সাজানো এবারের মেলা। হাতে যথেষ্ট সময় নিয়ে না এলে পুরো মেলা ঘুরে দেখা মুশকিল!
মেলায় প্রবেশ করতেই হাতের ডানে হল ‘এ’, বাঁয়ে হল ‘ডি’।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।