advertisement
advertisement

স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ থাকতে হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ থাকতে হবে

নাজনীন আহমেদ

advertisement

সরকার ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের যে খসড়া চূড়ান্ত করেছে, তা যথাযথ বলেই মনে করি। ব্যাংক খাত সংস্কারে সরকারের ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। শুধু ব্যাংক আইন সংশোধন নয়, ব্যাংক খাতে বাংলাদেশ ব্যাংক তদারকি বাড়িয়েছে, সেটাও ইতিবাচক।খসড়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদে সংসদ সদস্য ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের থাকার সুযোগ রাখা হয়নি। এটা ভালো পদক্ষেপ।

দেশের জনপ্রতিনিধিদের ওপর মানুষের এমনিতেই অনেক প্রত্যাশা থাকে, থাকে নানা ধরনের দাবি; এ পরিপ্রেক্ষিতে তাঁদের এ ধরনের পদে না থাকাই ভালো।বেসরকারি ব্যাংকে একই পরিবারের তিনজন এখন পরিচালক হতে পারেন। এটা একসময় দুজন ছিল। আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংকমালিকদের দাবিতে পরিচালনা পর্ষদে পরিবারের সদস্যসংখ্যা বাড়ানোর সুযোগ তৈরি করা হয়। বর্তমান সরকার সংখ্যাটি আবার দুজনে নামিয়ে আনছে। আমি মনে করি, সরকারের সিদ্ধান্তটি ভালো।

একই পরিবার থেকে দুজনের বেশি ব্যাংকের পর্ষদে থাকা উচিত নয়।একজন পরিচালক এখন টানা ১২ বছর ব্যাংকের পর্ষদে থাকার সুযোগ পান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর