advertisement
advertisement

নওহাটায় আছে ‘পঙ্খীরাজ’, হয় মাটি-পানি পরীক্ষা, হাসি ফুটছে কৃষকের মুখে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ
নওহাটায় আছে ‘পঙ্খীরাজ’, হয় মাটি-পানি পরীক্ষা, হাসি ফুটছে কৃষকের মুখে

‘পঙ্খীরাজ’ নিয়ে হাজির মো. সাগর

advertisement

মানিকগঞ্জের হাজেরা বেগম সৌদি আরবে বছর দুয়েক গৃহকর্মীর কাজ করেছেন। বেতন পেতেন মাসে ৩৮ হাজার টাকা। মানিকগঞ্জে থাকা স্বামীর মস্তিষ্কে রক্তক্ষরণের খবরে গত এপ্রিলে পাকাপাকি দেশে ফিরে এসেছেন ৪৫ বছরের হাজেরা। শয্যাশায়ী স্বামী কাজ করতে পারেন না। শুরুর দিকে নিজেরও আয়-রোজগার তেমন ছিল না।হাজেরার সংসারে অসুস্থ স্বামী ছাড়াও একমাত্র মেয়ে রয়েছে। নার্সিং ডিপ্লোমার শেষ বর্ষে পড়ছে মেয়ে।

দেশে ফিরে হাজেরা ‘স্বাধীন ঋণ’ নিয়ে গরুর ঘর দিয়েছেন। গরুর জন্য বিমা করেছেন। পুকুরে মাছের চাষ করছেন। হাঁস-মুরগি পালছেন। বাড়ির উঠানে সবজি চাষ করছেন।মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নওহাটা গ্রামে হাজেরার বাড়ি। গত ১৯ অক্টোবর ওই বাড়িতে বসে তাঁর সঙ্গে কথা হয়।

কথায় কথায় বললেন, ‘বিদেশ থেকে আসনের পর কষ্ট যতটা হওনের কথা ছিল, ততটা হয় নাই।’বেসরকারি সংগঠন ব্র্যাকের ক্ষুদ্রঋণ কর্মসূচির সমন্বিত গ্রামভিত্তিক উদ্যোগ ‘এগ্রি মডার্ন ভিলেজ’ বা ‘আধুনিক কৃষি গ্রাম’-এর একজন অংশগ্রহণকারী হাজেরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর