advertisement
advertisement

স্কুল বাংক দিয়ে ক্রিকেট খেলা দেখতে গিয়ে ভাইরাল তিন কিশোর, কী বললেন মা-বাবা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ
স্কুল বাংক দিয়ে ক্রিকেট খেলা দেখতে গিয়ে ভাইরাল তিন কিশোর, কী বললেন মা-বাবা

বড় পর্দায় নিজেদের মুখ দেখে চট করে মাথা নিচু করে মুখ লুকোয় ওরা

advertisement

স্টেডিয়ামের খোলা গ্যালারিতে সবাই বসে খেলা দেখছে। হঠাৎ ক্যামেরাম্যান গ্যালারির দিকে ফোকাস করেন। তখন বড় পর্দা ও টিভির স্ক্রিনে দেখা যায় দল বেঁধে বসে থাকা একদল কিশোরের মুখ। দুপুরের খাবার খেতে খেতে বেশ মজা করেই ম্যাচ উপভোগ করছিল ওরা।ক্যামেরা নিজেদের দিকে তাক করা বুঝতেই ওদের আড্ডা বন্ধ হয়ে যায়। বড় পর্দায় নিজেদের মুখ দেখে চট করে মাথা নিচু করে মুখ লুকোয় ওরা।

আর একে অন্যের দিকে তাকিয়ে হাসতে থাকে।ধারাভাষ্যকারও মজা করে বলেন, স্টেডিয়ামের উল্টো পাশের স্কুলে থাকার মজাই আলাদা। স্কুল ফাঁকি দিয়ে এসে ধরা পড়ে গেছে ওরা। মজার ছলে ক্যামেরাম্যানও দ্বিতীয়বার ক্যামেরা ঘোরান ওদের দিকে। ওদের এই তড়িঘড়ি লুকিয়ে পড়ার ৩০ থেকে ৪০ সেকেন্ডের ভিডিওটি বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।চলছিল ভারত ও নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচের পঞ্চম দিনের খেলা।

টেস্টের শেষ দিন সবার জন্য স্টেডিয়ামে ঢোকা ছিল একদম ফ্রি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর