বিমান বাংলাদেশ এয়ারলাইনস
ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বেড়েছে। এর আগে এই রুটে ফ্লাইট চলাচল ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা ছিল।
সৌদি আরবে ইয়েমেনের ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে চলমান পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি।আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়, ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
এ রুটে আবার ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।তবে সৌদি আরবের অন্য তিনটি রুট ঢাকা–জেদ্দা, ঢাকা–দাম্মাম ও ঢাকা–মদিনায় ফ্লাইট চলাচল আগের সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী অব্যাহত থাকবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।