এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘পালিয়ে যাব না’ বলে যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না।আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে দলের মোটরসাইকেল শোভাযাত্রা শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে এই কর্মসূচির আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর উত্তর।শেখ হাসিনা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘উনি কি মেহমান নাকি যে উনার জন্য বিমান পাঠাইতে হবে? উনি বলত না সারা জীবন যে আমরা পালিয়ে যাব না। পালিয়ে যাব না বলে যে চলে যায়, পালিয়ে যায়, সে আসি আসি বলেও আসবে না।...আমরাও তো চাই, উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে।
এখন এগুলো হচ্ছে সব নাটক।’সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসাংবাদিকের এক প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, আগুন-সন্ত্রাস আওয়ামী লীগের চরিত্রের মধ্যে রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।