advertisement
advertisement

হিন্দুত্ববাদী সাভারকরকে নিয়ে আত্মকথায় ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়াকে আইনি নোটিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
হিন্দুত্ববাদী সাভারকরকে নিয়ে আত্মকথায় ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়াকে আইনি নোটিশ

‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী

advertisement

আত্মকথায় বিনায়ক দামোদর সাভারকরের জীবন ও আদর্শ ‘বিকৃতভাবে’ তুলে ধরার অভিযোগে কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশটি পাঠিয়েছেন বিনায়ক দামোদর সাভারকরের ছোট ভাই নারায়ণ দামোদর সাভারকরের নাতি সাত্যকি সাভারকর।হিন্দুত্ববাদী মতাদর্শের এই প্রবক্তার বিরুদ্ধে সোনিয়া তাঁর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এ ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন বলে অভিযোগ জানিয়ে সেই আইনি নোটিশে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে কংগ্রেসনেত্রীকে লেখার ওই অংশ সংশোধন করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে।

তা না হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।সাত্যকির পক্ষে তাঁর আইনজীবী সংগ্রাম কোলহতকর ওই নোটিশ পাঠিয়ে বলেছেন, বিলংগিংয়ের ২০১ ও ৪৪৩ পৃষ্ঠায় সোনিয়া সাভারকর সম্পর্কে কিছু ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর