advertisement
advertisement

মেটার মিউজ এআই এজেন্টে থাকা ব্যক্তিগত বার্তা ও তথ্য কতটা নিরাপদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
মেটার মিউজ এআই এজেন্টে থাকা ব্যক্তিগত বার্তা ও তথ্য কতটা নিরাপদ

মেটার এআই এজেন্ট মিউজে দুটি গুরুতার ত্রুটি শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নেবুসেক

advertisement

ব্যবহারকারীর হয়ে ই–মেইল পাঠানো, ভ্রমণের টিকিট বুক করা, অনলাইনে পণ্য কেনা থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল কাজ করতে পারে মেটার তৈরি এআই এজেন্ট ‘মিউজ’। আর তাই গত সেপ্টেম্বরে উন্মোচনের পরপরই বেশ জনপ্রিয়তা পেয়েছে এআই এজেন্টটি। তবে সম্প্রতি মিউজ এআই এজেন্টের দুটি গুরুতার ত্রুটি শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নেবুসেক।

ত্রুটিগুলো ইতিমধ্যে সমাধান করা হলেও মিউজ এআই এজেন্টে থাকা ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তা ও তথ্য কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠেছে।নেবুসেকের দাবি, একটি ক্ষতিকর ওয়েবপেজের মাধ্যমে মেটার এআই এজেন্ট মিউজ ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন ও তথ্য সংগ্রহ করা যেত। এমনকি এ জন্য ব্যবহারকারীর অনুমতিরও প্রয়োজন হতো না।

শুধু তা-ই নয়, একই পদ্ধতিতে মিউজের সঙ্গে যুক্ত বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও প্রবেশাধিকারসংক্রান্ত তথ্যও জানা যেত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর