advertisement
advertisement

২৮ বলে সেঞ্চুরি সূর্যবংশীর, ৫০ ওভারের খেলায় বিশ্ব রেকর্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
২৮ বলে সেঞ্চুরি সূর্যবংশীর, ৫০ ওভারের খেলায় বিশ্ব রেকর্ড

ভারতের বৈভব সূর্যবংশী

advertisement

অবিশ্বাস্য!৫০ ওভারের খেলায় ২৮ বলে সেঞ্চুরি করলেন বৈভব সূর্যবংশী। লিস্ট এ ক্রিকেটে এটাই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন সূর্যবংশী। এর আগে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ফ্রেজার-ম্যাগার্কের।

২০২৩ সালে দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ম্যাগার্ক ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।সূর্যবংশী ফিফটি করতে লেগেছিল ১৬ বল। মানে পরের ফিফটি করতে তাঁর লেগেছে মাত্র ১২ বল। সেঞ্চুরি করার পথে তিনি ছক্কা মেরেছেন ১৪টি। তাঁর এমন ইনিংসে দলীয় রেকর্ডও গড়েছে ভারত ‘এ’ দল। আজ আরব আমিরাতের ২৫০ রানের জবাবে প্রথম ৫ ওভারে ভারত ‘এ’ দল তুলেছে ১০০ রান। লিস্ট এ ক্রিকেটে এটাই দ্রুততম দলীয় ১০০ রান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর