‘কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক পদ্ধতির মাধ্যমে উপকূলীয় দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন ও অভিজ্ঞতা বিনিময়বিষয়ক জাতীয় সেমিনারের বক্তারা
কৃষিবাস্তুসংস্থানভিত্তিক (অ্যাগ্রোইকোলজি) কৃষিচর্চা উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে পারে। কারিতাস বাংলাদেশের এক গবেষণায় দেখা গেছে, এ ধরনের কর্মসূচির আওতায় থাকা পরিবারগুলো দুর্যোগের পর নিজেদের সঞ্চয় ব্যবহার করে পরিস্থিতি সামাল দিতে এবং দ্রুত কৃষিকাজ ও স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে।
অন্যদিকে প্রকল্পের বাইরের পরিবারগুলোর মধ্যে ঋণ বা বাকির ওপর নির্ভরতার প্রবণতা বেশি ছিল।‘কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক পদ্ধতির মাধ্যমে উপকূলীয় দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন ও অভিজ্ঞতা বিনিময়বিষয়ক জাতীয় সেমিনার গতকাল সোমবার ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কারিতাস বাংলাদেশ এ সেমিনারের আয়োজন করে।গবেষণায় দেখা যায়, প্রকল্পভুক্ত পরিবারের ৯৮ শতাংশ কৃষক মাঠবিদ্যালয়ে (ফার্মার ফিল্ড স্কুল) অংশ নিয়েছেন এবং ৯৭ শতাংশের বীজ ব্যাংকে প্রবেশাধিকার ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।