advertisement
advertisement

ফুটবলার প্রতিমার পাশে কিশোর আলো, সুস্থ হয়ে খেলায় ফেরার আশা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
ফুটবলার প্রতিমার পাশে কিশোর আলো, সুস্থ হয়ে খেলায় ফেরার আশা

সাতক্ষীরার তালা উপজেলায় নিজ বাড়ির সামনে মা সুনিতা মুন্ডা ও বাবা শ্রীমন্ত মুন্ডার সঙ্গে ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন নারী ফুটবলার প্রতিমা মুন্ডা। ডান হাঁটুতে অস্ত্রোপচারের পর বাড়িতে বিশ্রামে আছেন তিনি। আজ মঙ্গলবার সকালে দুর্গাপুর গ্রামে

advertisement

ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় প্রতিমা মুন্ডাকে। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় তাঁর চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত কিশোর আলোর উদ্যোগে চিকিৎসার খরচের ব্যবস্থা হয়। অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরেছেন প্রতিমা। এখন অপেক্ষা মাঠে ফেরার।

চলতি বছরের ৫ আগস্ট বিকেএসপিতে একটি ম্যাচ খেলতে গিয়ে ডান হাঁটুতে চোট পান প্রতিমা। দৌড়াতে গিয়ে পড়ে যাওয়ার পর হাঁটুতে ব্যথা শুরু হয়। পরে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দেন।সপরিবারে প্রতিমা এখন থাকেন সাতক্ষীরার তালা উপজেলার দুর্গাপুর গ্রামে। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলায় খুলনার কয়রা উপজেলায় বাড়িঘর হারায় পরিবারটি।

এরপর সাতক্ষীরা সদর উপজেলার শাল্লা গ্রামে আশ্রয় নেন তাঁরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর