advertisement
advertisement

চার দশকের রক-ঐতিহ্য এবার পোশাকে, ওয়ারফেজের সঙ্গে ব্লুচিজের বিশেষ সংগ্রহ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
চার দশকের রক-ঐতিহ্য এবার পোশাকে, ওয়ারফেজের সঙ্গে ব্লুচিজের বিশেষ সংগ্রহ

advertisement

চার দশকের সংগীতযাত্রা, অসংখ্য জনপ্রিয় গান আর প্রজন্ম পেরিয়ে ছড়িয়ে থাকা ভক্তদের ভালোবাসা, সবকিছু এবার ধরা দিচ্ছে ফ্যাশনে। ওয়ারফেজের সংগীত ঐতিহ্যকে পোশাকে তুলে ধরতে দেশের ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ এনেছে বিশেষ সীমিত সংস্করণের সংগ্রহ।কিছু গান সময়ের গণ্ডি পেরিয়ে হয়ে ওঠে প্রজন্মের স্মৃতি। বাংলাদেশের রক সংগীতের ইতিহাসে ওয়ারফেজ তেমনই একটি নাম। চার দশকের বেশি সময় ধরে ব্যান্ডটির গান মুগ্ধ করে রেখেছে বিভিন্ন বয়সের শ্রোতাকে।

সেই দীর্ঘ সংগীতযাত্রা ও নিজস্ব পরিচয় এবার উঠে এসেছে ফ্যাশনের নকশায়। দেশের ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজের সঙ্গে যৌথভাবে ওয়ারফেজ নিয়ে এসেছে বিশেষ সীমিত সংস্করণের পোশাক সংগ্রহ। অর্থাৎ, এত দিন যে সংগীত ভক্তদের মনে জায়গা করে নিয়েছে, এবার সেই ভালোবাসার প্রকাশ ঘটবে পোশাকেও।গতকাল সন্ধ্যায় রাজধানীর বনানীতে ব্লুচিজের ফ্ল্যাগশিপ আউটলেটে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় ‘ব্লুচিজ কোলাবোরেশনে ওয়ারফেজ লিমিটেড এডিশন কালেকশন’।

এ আয়োজনে উপস্থিত ছিলেন ওয়ারফেজের সদস্যরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর