advertisement
advertisement

চট্টগ্রামে বাসায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ, দগ্ধ এক পরিবারের তিনজন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
চট্টগ্রামে বাসায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ, দগ্ধ এক পরিবারের তিনজন

বিস্ফোরণের সময় আগুনের ফুলকি বেরিয়ে আসে বাইরে

advertisement

চট্টগ্রাম নগরের হালিশহরের নিউ মুরিং আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাঁদের তিন বছর বয়সী মেয়ে দগ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে তাঁদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থাই গুরুতর। ঘটনাটি রাতের হলেও পুলিশ ও ফায়ার সার্ভিস জেনেছে আজ বুধবার সকালে। তবে কী থেকে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ভবনমালিকের দাবি, ওই বাসায় গ্যাসের সরবরাহ লাইন কিংবা গ্যাসের সিলিন্ডার ছিল না। বিস্ফোরণের পর বাসার দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন মো. আরিফ, তাঁর স্ত্রী রাশেদা বেগম ও তাঁদের তিন বছরের মেয়ে আরিফা বেগম। তাঁদের মধ্যে আরিফের শরীরের ৮৫ শতাংশ, রাশেদার ৫৫ শতাংশ এবং আরিফার ৩৫ শতাংশ পুড়ে গেছে। আরিফ ও রাশেদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

তাঁদের মেয়েও হাসপাতালে চিকিৎসাধীন।নগরের বন্দর থানার নিউ মুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের আজিজ ভবনের নিচতলার একটি বাসায় এ ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর