advertisement
advertisement

আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকবে ২৪ দিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকবে ২৪ দিন

advertisement

ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় নির্মিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বন্ধ হচ্ছে আজ বুধবার মধ্যরাতে। বার্ষিক রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে টানা ২৪ দিন বন্ধ রাখা হবে বিদ্যুৎকেন্দ্রের ওই ইউনিট। ১৯ ডিসেম্বর রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালু রাখার কথা বলা রয়েছে।

শীতের সময় বিদ্যুতের চাহিদা কম থাকায় এখন রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।আদানি পাওয়ারের পক্ষে ঢাকায় নিযুক্ত জনসংযোগ প্রতিষ্ঠান থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এ কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। এ সময়ে ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সেবা ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে।

এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সম্মতি নেওয়া হয়েছে।পিডিবির তথ্য বলছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর