advertisement
advertisement

টুঙ্গিপাড়ায় বিএনপির আরও ছয় নেতার পদত্যাগের ঘোষণা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় বিএনপির আরও ছয় নেতার পদত্যাগের ঘোষণা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষের কথা জানিয়ে বিএনপির ছয় নেতা সাংবাদিক সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার সকালে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে

advertisement

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষের কথা জানিয়ে বিএনপির আরও ছয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদ থেকে তাঁরা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির ওই ছয় নেতা।

তাঁরা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ–কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং ইউনিয়ন বিএনপির সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পদত্যাগকারী নেতারা বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন।

সম্প্রতি টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তাঁরা সন্তুষ্ট নন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর