সুনামগঞ্জের তাহিরপুরে পরিযায়ী পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব সুনামগঞ্জ (ওয়াইআরসি–সুনামগঞ্জ)। শীতের আগমনে প্রতিবছর শীতপ্রধান অঞ্চল থেকে হাজারো পরিযায়ী পাখি বাংলাদেশের বিভিন্ন হাওর ও জলাভূমিতে আসে।
এসব পাখির নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এবং তাদের আবাসস্থল সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে গত শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সুনামগঞ্জের তাহিরপুরে বিশেষ উদ্যোগ গ্রহণ করে ওয়াইআরসি সুনামগঞ্জ। এ কার্যক্রমে ক্লাবের ১৫ জন সদস্য অংশ নেন।উদ্যোগের অংশ হিসেবে সদস্যরা স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
আলোচনায় পরিযায়ী পাখি সংরক্ষণ, পাখি শিকার রোধ, জলাভূমির পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় মানুষের ভূমিকা তুলে ধরা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।