advertisement
advertisement

কালি দিয়ে বিকৃত করার পর তৃতীয়বার আঁকা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
কালি দিয়ে বিকৃত করার পর তৃতীয়বার আঁকা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি

খুলনা শহরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে তৃতীয়বারের মতো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আঁকা হচ্ছে। শিববাড়ি মোড় এলাকা, খুলনা, ২৪ নভেম্বর ২০২৬

advertisement

খুলনা শহরে দেয়ালে আঁকা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি দুই দফা কালি দিয়ে বিকৃত করার পর আবার আঁকা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে শহরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে চিত্রশিল্পী মো. রেজাউল করিম (রেজা) প্রতিকৃতিটি আঁকার কাজ শুরু করেন। বিকেল সাড়ে চারটার দিকে কাজ শেষ হয়। এ নিয়ে এই দেয়ালে তৃতীয়বারের মতো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আঁকা হলো। এ সময় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্পী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘গতকাল সোমবার সিটি করপোরেশনের প্রশাসক আমাকে প্রতিকৃতিটি আবার আঁকার জন্য বলেন। সে অনুযায়ী আজ বেলা সাড়ে তিনটার দিকে কাজ শুরু করি। সাড়ে চারটার দিকে আমরা কাজ শেষ করেছি।’এর আগে গত ৬ নভেম্বর প্রথমবার প্রতিকৃতিটির মুখ কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে শিল্পী রেজাউল করিম সেটি নতুন করে আঁকেন। কিন্তু ১৬ দিনের মাথায় গত রোববার আবারও প্রতিকৃতিটির মুখে কালি লেপে দেওয়া হয়।

দুই দফায় একই প্রতিকৃতি কালি দিয়ে বিকৃত করার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা।গতকাল সোমবার খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রথম আলোকে জানিয়েছিলেন, প্রতিকৃতিটি ঠিক করে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর