advertisement
advertisement

প্রচলিত রাজনীতিতে হতাশ মানুষ, বিশ্ব কি নতুন পথ খুঁজছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
প্রচলিত রাজনীতিতে হতাশ মানুষ, বিশ্ব কি নতুন পথ খুঁজছে

রাজপথে তরুণেরাসহ সাধারণ মানুষের উল্লাস। বেলগ্রেড, সার্বিয়া, ২৫ অক্টোবর ২০২৬

advertisement

সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে—ফ্রান্স, ভারত, ইতালি, আলবেনিয়া, স্পেন, সার্বিয়াসহ বিভিন্ন দেশে—একের পর এক আন্দোলন ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্দোলনের মূল দাবিদাওয়া নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি ইউরোপজুড়ে নানা ধরনের উদ্বেগেরও সুর শোনা যাচ্ছে।

যেহেতু আন্দোলনগুলো স্বতঃস্ফূর্ত ও ‘নির্দলীয়’, সেহেতু এগুলোর সুফল ডান নাকি বাম, কোন ঘরে উঠতে যাচ্ছে, তা নিয়ে উদ্বেগও চোখে পড়ার মতো।প্রতিটি আন্দোলন স্থানিক বৈশিষ্ট্যসম্পন্ন হলেও প্রায় প্রতিটি দেশেই মূল দাবিগুলো মোটাদাগে মৌলিক: বেঁচে থাকার অধিকার, কাজ করার সুযোগ, শিক্ষার অধিকার এবং একটি ‘প্রকৃত’ গণতন্ত্রে (রিয়েল ডেমোক্রেসি) অংশ নেওয়ার সুযোগ।

এই শতকের অন্যান্য আন্দোলনের মতোই এগুলোরও প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ‘ইস্যু’ভিত্তিক; অর্থাৎ নির্দিষ্ট কিছু ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনকারীরা মাঠে নামছেন এবং এতে কট্টর দলীয় এজেন্ডার উপস্থিতি নেই বললেই চলে।যেমন ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রথম রাজপথে নেমেছিল, এখন সেখানে নির্বাচন কমিশনার পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর