২২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় শেষ হলো এবারের জলবায়ু সম্মেলন কপ ৩১
দুই সপ্তাহের আলোচনা, রাতভর দর-কষাকষি, একের পর এক খসড়া প্রস্তাব এসেছে। তবু শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছাতে পারেনি বিশ্বের প্রায় ২০০টি দেশ। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়ে কী বলা হবে, তা নিয়েই আটকে গেল জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ ৩১। ২২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় শেষ হলো এবারের সম্মেলন। জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় দেশগুলোর যৌথ অঙ্গীকারের মূল দলিলটি চূড়ান্ত করা যায়নি।
সম্মেলনের শেষ পর্যায়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, পানামা, মার্শাল দ্বীপপুঞ্জসহ বেশ কয়েকটি দেশ প্রস্তাবিত চুক্তিতে আপত্তি জানায়। তাদের অভিযোগ, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির কথা বাদ দিয়ে এমন একটি চুক্তি করা হচ্ছে, যা বর্তমান পরিস্থিতির জরুরি প্রয়োজন মেটাতে পারবে না।এবারের কপ সম্মেলন ইতিহাসের দীর্ঘতম জলবায়ু সম্মেলনেও পরিণত হয়েছে। ২০ নভেম্বর শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু মতবিরোধের কারণে আলোচনা গড়ায় ২২ নভেম্বর রোববার পর্যন্ত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।