advertisement
advertisement

নভেম্বরে ২৩ দিনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭২টি ঝটিকা মিছিল হয়েছে: জাহেদ উর রহমান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
নভেম্বরে ২৩ দিনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭২টি ঝটিকা মিছিল হয়েছে: জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে

advertisement

নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ৭২টি ঝটিকা মিছিল হয়েছে। এ ছাড়া একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ৯৯টি। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে গিয়ে তিনি এসব পরিসংখ্যান উপস্থাপন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান তৈরি করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানায় তথ্য মন্ত্রণালয়।সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান, নভেম্বর মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ৭২টি ঝটিকা মিছিল হয়েছে।

এসব ঘটনায় ২২টি মামলা ও ৫টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর