জার্মানির উপকূলে পথ হারানো হ্যাম্পব্যাক তিমির পাশে উদ্ধারকর্মীরা। জাহাজের নিমজ্জিত কাঠামোতে তুলে তাকে গভীর সাগরে ফেরানোর প্রস্তুতি
একটি তিমিকে কেন্দ্র করে কী ধরনের অবিশ্বাস্য ঘটনাপ্রবাহ তৈরি হতে পারে, তার এক নজির তৈরি হয়েছে জার্মানিতে। গত ৩১ মার্চ দেশটির বাল্টিক সাগরের পোয়েল দ্বীপের উপকূলে আটকা পড়ে প্রায় ১২ মিটার লম্বা এক হ্যাম্পব্যাক (কুঁজওয়ালা) তিমি। শুরুতে পুরুষ ভাবা হলেও পরে জানা যায়, সেটি স্ত্রী তিমি।
কৌতুকাভিনেতা হাপে কেরকেলিংয়ের দেওয়া নাম অনুসারে প্রাণীটির নাম দেওয়া হয় ‘টিমি’।বাল্টিক সাগরের কম লবণাক্ত পানিতে দীর্ঘদিন আটকে থাকায় টিমির সারা শরীরে ক্ষতের সৃষ্টি হয়। দেশটির সমুদ্রবিজ্ঞানী ও পরিবেশ মন্ত্রণালয় পরীক্ষা করে জানায়, তিমিটি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে; সে অসুস্থ। অগভীর এই খাঁড়ি থেকে টেনে উদ্ধার করতে গেলে প্রাণহানির ঝুঁকিই বেশি।
তাই নির্মম বাস্তবতা মেনে নিয়ে বিশেষজ্ঞরা তিমিটিকে প্রকৃতির নিয়মের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ দেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।