ফিলিস্তিনি ভূখণ্ডের সীমান্তে দাঁড়িয়ে ইসরায়েলি সেনারা গাজা উপত্যকার ধ্বংস হয়ে যাওয়া ভবন দেখছেন। ৩ আগস্ট ২০২৬, গাজা
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীতে কর্মরত মোট ২৩ জন সদস্য আত্মহত্যা করেছেন। ২০১০ সালের পর সেনাবাহিনীতে এই সংখ্যা সর্বোচ্চ বলে গতকাল সোমবার জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎস। গত এক বছরে সামরিক বাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পরপর আরও ১৭ জন সেনা আত্মহত্যা করেছেন। এর ফলে কর্মরত ও সাবেক মিলিয়ে আত্মহননকারী সেনার মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।
আত্মহত্যার এই ঘটনা শুধু ইসরায়েলের সামরিক বাহিনীতেই সীমাবদ্ধ নয়। হারেৎসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালে পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন।প্রতিবেদনে উদ্ধৃত ইসরায়েলি সামরিক বাহিনীর আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এ পর্যন্ত ৭৩ জন কর্মকর্তা ও সেনা আত্মহত্যা করেছেন।তবে যুদ্ধের কারণে প্রকৃত আত্মহত্যার সংখ্যা আরও অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কারণ, সামরিক বাহিনীর এই পরিসংখ্যানে কেবল বাহিনীতে কর্মরত অবস্থায় আত্মহত্যা করা সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।হাইফা বিশ্ববিদ্যালয়ের একজন মানসিক স্বাস্থ্যবিষয়ক শিক্ষাবিদ হারেৎসকে বলেন, এই যুদ্ধে অংশগ্রহণকারী সেনাদের মানসিক চাপ এবং চরম ক্লান্তির মাত্রার দিক থেকে এটি একটি নজিরবিহীন ঘটনা।ওই শিক্ষাবিদ আরও বলেন, আত্মহত্যার হারের ক্ষেত্রে আগামী বছরগুলো অত্যন্ত সংকটপূর্ণ, এমনকি ভয়াবহও হতে পারে।‘ইহুদি সন্ত্রাসবাদ’ নিয়ে সতর্ক করলেন...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।