advertisement
advertisement

পরিচালনা পর্ষদের সভাপতি হতে ন্যূনতম স্নাতকধারী, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
পরিচালনা পর্ষদের সভাপতি হতে ন্যূনতম স্নাতকধারী, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল

advertisement

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির (পরিচালনা পর্ষদ) সভাপতি হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষার প্রসার ও উন্নয়নে অবদান এবং যোগ্যতা বিবেচনায় এ শর্ত শিথিল করা যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার পরিপত্রটি জারি করা হয়।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হয় গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির মাধ্যমে। কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকে বলা হয় গভর্নিং বডি এবং মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিকে বলা হয় ম্যানেজিং কমিটি। দেশে বর্তমানে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ৩৫ হাজারের বেশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আছে।

এসব প্রতিষ্ঠানে তহবিল সংগ্রহ, নিয়োগ (আংশিক), বরখাস্ত, বাতিল, অপসারণ, নৈমিত্তিক ছুটি মঞ্জুরসহ পরিচালনার গুরুত্বপূর্ণ অনেক কাজই পরিচালনা কমিটির হাতে।একসময় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত ছিল না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর