এইচএসসি পরীক্ষা
এইচএসসির পুনর্নিরীক্ষণে ৭ হাজার ১৬৮ শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্নে নতুন আশার সঞ্চার হয়েছে। এবারের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পর প্রত্যাশিত ফল না পেয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী। ২৩ নভেম্বর প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফলে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ৫ হাজার ৫৪৮ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর প্রত্যাশিত ফল না পেয়ে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯১ হাজার ২১১ শিক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। ২৩ নভেম্বর ১১টি শিক্ষা বোর্ডের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে।
প্রকাশিত ফলাফলে ৫ হাজার ৫৪৮ শিক্ষার্থী অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন শিক্ষার্থী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।