advertisement
advertisement

ইউক্রেন যুদ্ধে ১ হাজারের বেশি রুশ আত্মহত্যা করেছেন: ফাঁস হওয়া নথিতে দাবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
ইউক্রেন যুদ্ধে ১ হাজারের বেশি রুশ আত্মহত্যা করেছেন: ফাঁস হওয়া নথিতে দাবি

রাশিয়ার ট্যাংক বহর

advertisement

ইউক্রেনে প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন বলে সম্প্রতি ফাঁস হওয়া রুশ সরকারি নথিতে উঠে এসেছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের এ গোপন নথি বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। বেলারুশের সাইবার পার্টিজানস ও ইউক্রেনীয় হ্যাকার গোষ্ঠী সাইলেন্ট ক্রো ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদের এই তথ্যভান্ডার সংগ্রহ করেছে।

২০২৪ সালের অক্টোবরে অধিকৃত দোনেৎস্ক অঞ্চলের একটি সামরিক সদর দপ্তরের পাহারায় থাকা সার্জেন্ট অ্যালেক্সি বোলগভ ফোনে স্ত্রী নাতালিয়াকে বলেছিলেন, ‘এখানে যা চলছে, তা ভয়াবহ। ফিরে এসে সব বলব।’ কিন্তু তাঁর আর বাড়ি ফেরা হয়নি। পাঁচ সপ্তাহ পর, ২৯ বছরে পা দেওয়ার কিছুদিন পরই ইউনিটের কমান্ড পোস্ট থেকে প্রায় ৩০০ মিটার দূরের বনে গিয়ে আত্মহত্যা করেন তিনি।

কমান্ডারের বিবরণেও সেদিন তাঁর বিমর্ষ থাকার কথা উল্লেখ ছিল।গার্ডিয়ানের বিশ্লেষণে রসস্ট্যাটের নথিতে অন্তত ১ হাজার ৮৭ জন রুশ সেনার আত্মহত্যার তথ্য মিলেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর