advertisement
advertisement

স্বচ্ছতা আনতে লটারিতে পদায়ন, বঞ্চিতরা বলছেন কাজ হচ্ছে ‘তদবিরে’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
স্বচ্ছতা আনতে লটারিতে পদায়ন, বঞ্চিতরা বলছেন কাজ হচ্ছে ‘তদবিরে’

খাদ্য অধিদপ্তরের লোগো

advertisement

খাদ্য বিভাগের কর্মকর্তাদের পদায়নে তদবির ও ব্যক্তিগত প্রভাবের সুযোগ কমাতে সফটওয়্যারভিত্তিক লটারি পদ্ধতি চালু করেছে রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। সফটওয়্যারের মাধ্যমে আবেদন গ্রহণ থেকে শুরু করে যোগ্যতা যাচাই ও চূড়ান্ত পদায়ন—সবই করা হচ্ছে নির্দিষ্ট প্রক্রিয়ায়। এ পদ্ধতিতে এখন পর্যন্ত দুই ধাপে ১২ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। আরেক ধাপে আরও তিনজনকে আগামী সপ্তাহে বদলির কথা রয়েছে।

তবে নতুন এই পদ্ধতিতে পদায়ন শুরুর পর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রক্রিয়ায় বদলি হওয়া এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, পছন্দের কর্মস্থলে বদলি হতে একজন সংসদ সদস্যের মাধ্যমে তিনি তদবির করেছিলেন। পরে মূল্যায়ন ও লটারিতে তাঁর নাম ওঠে এবং তিনি সেই কর্মস্থলেই পদায়ন পান। ওই কর্মকর্তাও সংসদ সদস্যের মাধ্যমে তদবির করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নতুন বদলি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন পদায়নবঞ্চিত কয়েকজন কর্মকর্তা।

তবে খাদ্য বিভাগ বলছে, পদায়নের ক্ষেত্রে কারও তদবিরে কাজ হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর