পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। তাঁদের মধ্যে দুজন উপমহাপরিদর্শক (ডিআইজি), চারজন অতিরিক্ত ডিআইজি ও আটজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি করা হয়েছে।এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদমর্যাদা) মো. আসফিকুজ্জামান আকতারকে অতিরিক্ত কমিশনার হিসেবে কেএমপিতে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে রেঞ্জ রিজার্ভ ফোর্স সিলেটের কমান্ড্যাট এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ স্টাফ কলেজে এবং ডিএমপির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দিনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।এসবির সুপারনিউমারারি পুলিশ সুপার (এসপি) কামরুল ইসলামকে রংপুর মহানগর পুলিশে (আরএমপি), পুলিশ অধিদপ্তরের এসপি এ এইচ এম শাহাদাত হোসাইনকে পুলিশ স্টাফ কলেজে, পুলিশ অধিদপ্তরের এসপি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডিত...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।