advertisement
advertisement

ব্যাটারি রিকশার চালকদের গড় আয় মাসে ২৯ হাজার টাকা, জমা খরচ ১০ হাজার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
ব্যাটারি রিকশার চালকদের গড় আয় মাসে ২৯ হাজার টাকা, জমা খরচ ১০ হাজার

ব্যাটারি–চালিত রিকশা

advertisement

ঢাকায় একজন ব্যাটারিচালিত রিকশার চালক মাসে গড়ে আয় করেন ২৯ হাজার টাকা। এই আয় থেকে তাঁকে রিকশার মালিককে জমা বাবদ মাসে গড়ে ১০ হাজার ৩২৩ টাকা দিতে হয়। অর্থাৎ তাঁরা এক মাসে যা আয় করেন, তার গড়ে ৩৮ দশমিক ৬ শতাংশ ব্যয় হয় মালিকের জমার পেছনে। ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) এক যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাটারিচালিত রিকশা: জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রূপান্তর’ শীর্ষক এক নীতি সংলাপে গবেষণার ফলাফল তুলে ধরেন বিআইজিডি’র অপারেশনস ডিরেক্টর মেহনাজ রব্বানী।‘বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক ও আর্থসামাজিক বাস্তবতা’ শীর্ষক গবেষণায় ঢাকা ও বরিশালে ৪৫০ জন রিকশাচালকের তথ্য নেওয়া হয়। জরিপে অংশ নেওয়া চালকদের ৭৮ দশমিক ২ শতাংশ ভাড়ায় রিকশা চালান।

আর ১৮ শতাংশ চালকের নিজস্ব রিকশা রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর