বিদেশি কূটনীতিকদের ব্রিফ করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে বলে বিদেশি কূটনীতিকদের জানিয়েছে সরকার। আজ মঙ্গলবার সকালে ঢাকায় এক ব্রিফিংয়ে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেছেন, দলটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দিয়ে শান্তি ও স্থিতিশীলতা নস্যাতের চেষ্টা করছে।ঢাকায় বিদেশি কূটনীতিকদের কাছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জ তুলে ধরতে এই ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে দেশি-বিদেশি কূটনীতিকদের সঙ্গে কথা বলে ওই ব্রিফ্রিংয়ের বিষয়ে এসব তথ্য জানা গেছে।সকাল ৯টা থেকে শুরু হয়ে প্রায় আধা ঘণ্টা ধরে চলে ব্রিফিং।
এ সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জাপান, ভারতসহ ঢাকায় বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক এবং জাতিসংঘসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা মিলিয়ে ৫০টির বেশি মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পশ্চিমা কূটনীতিক এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের এই পর্বে দেশের পাশে থাকতে এবং গঠনমূলকভাবে সম্পৃক্ত হতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।