advertisement
advertisement

১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন সব তথ্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন সব তথ্য

advertisement

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ বুধবার (২৫ নভেম্বর)। ভর্তির আবেদনের ক্ষেত্রে এসব বিশ্ববিদ্যালয় জিপিএ শর্ত কমিয়েছে ও শিথিল করেছে।কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষা— ২৫ নভেম্বর থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে। আবেদন ফি ১ হাজার ৬০০ টাকা।

মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডে নিয়ম মেন ফি পরিশোধ করা যাবে। এ ক্ষেত্রে লেনদেনের অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে। আবেদনকারীদের কেন্দ্রের তালিকা থেকে ১ থেকে ৯ পর্যন্ত পছন্দক্রম উল্লেখ করতে হবে।

আসন খালি থাকা সাপেক্ষে আবেদনকারীর পছন্দক্রম এবং আবেদন ফি জমা দেওয়ার তারিখ ও সময়ের অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর