advertisement
advertisement

যোগ্যদের নিয়োগ দিয়ে কমিশন সচল করুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ণ
যোগ্যদের নিয়োগ দিয়ে কমিশন সচল করুন

সম্পাদকীয়

advertisement

দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকলেও জাতীয় মানবাধিকার কমিশন কার্যত অচল। অভিযোগ জমা হচ্ছে, কিন্তু সেগুলোর অনুসন্ধান, শুনানি ও নিষ্পত্তি হচ্ছে না। ভুক্তভোগীদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার প্রাতিষ্ঠানিক সুযোগও অব্যবহৃত থাকছে। এ পরিস্থিতি কেবল প্রশাসনিক শূন্যতা নয়; মানুষের অধিকার রক্ষায় সরকারের অগ্রাধিকার ও আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলে।নতুন কমিশন গঠনের জন্য বাছাই কমিটি হয়েছে। বিলম্বিত হলেও এটি প্রয়োজনীয় পদক্ষেপ।

কিন্তু কবে কমিশন দায়িত্ব নেবে, তার সুস্পষ্ট সময়সীমা নেই। আইনমন্ত্রীর ‘হয়ে যাবে, কাজ চলছে’ বক্তব্যে দীর্ঘ অনিশ্চয়তার অবসানের নিশ্চয়তা মেলে না। কমিশন অকার্যকর কি না, সে বিষয়ে তাঁর মন্তব্য না করাও হতাশাজনক। একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকলে তার কারণ ও প্রতিকার সম্পর্কে জনগণকে জানানো সরকারের দায়িত্ব।কমিশনে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ১ হাজার ৫৩৮টি অভিযোগ।

প্রতিটি অভিযোগের পেছনে আছেন এক বা একাধিক মানুষ, যাঁদের নিরাপত্তা, মর্যাদা কিংবা ন্যায়বিচার পাওয়ার প্রশ্ন জড়িত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর