advertisement
advertisement

আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ
আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার

কক্সবাজারের আলোচিত সাবেক এমপি আবদুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ

advertisement

কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও ভাই আমিনুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোর পাঁচটার দিকে সিলেট নগরের জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের অপর একটি ইউনিটের দেওয়া খবরের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়।

এরপর তাঁদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফসহ বিভিন্ন থানায় মামলা আছে। এসব মামলার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল হোটেলটিতে যায়। রাত পৌনে একটার দিকে পুলিশ হোটেলে অভিযান চালায়।

এ সময় হোটেলে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত করতে দীর্ঘ সময় যাচাই–বাছাই করেন পুলিশ সদস্যরা।প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে ভোর পাঁচটার দিকে পুলিশ আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর