সাদা রং করা সীমান্ত পিলার দিয়ে চিহ্নিত করা হয়েছে সীমানা। পিলারের ওপারে ভারত, এপারে বাংলাদেশ। ১০ নভেম্বর সকালে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের সীমান্তবর্তী পদ্মশাখড়া গ্রামে
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হাড়দ্দাহ গ্রাম। এর পাশেই ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পানিতর গ্রাম। দুই গ্রামের বাড়িঘর এত গা ঘেঁষে দাঁড়িয়ে যে প্রথম দেখায় বোঝার উপায় নেই, কোনটি বাংলাদেশের আর কোনটি ভারতের। দুই দেশের সীমান্তে পাশাপাশি পাঁচটি বাড়ি। বাড়িগুলো পাঁচ ভাইয়ের। মাঝখানে কাঁটাতারের বেড়া নেই, আছে সীমান্ত পিলার। পিলারের ওপারের চার ভাই ভারতের নাগরিক।
এপারের একজন বাংলাদেশি। তিনি হাড়দ্দাহ গ্রামের শওকত গাজী। পাঁচ ভাইয়ের মধ্যে তিনিই ছোট। বাকি চার ভাই দাউদ, আবেদ, মন্টু ও সিরাজুল গাজী থাকেন ভারতের অংশে।একই পুকুরের পাশে বাংলাদেশ ও ভারতের নাগরিকেরা পাশাপাশি বসবাস করেন। ১০ নভেম্বর দুপুরে সাতক্ষীরার হাড়দ্দাহ গ্রামের সীমান্তসংলগ্ন এলাকায় ১০ নভেম্বর হাড়দ্দাহ গ্রামে গিয়ে শওকত গাজীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘ভাইদের ভারতীয় পরিচয়পত্র আছে।
তাঁরা ভারতের নাগরিক হিসেবে সুযোগ-সুবিধা পান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।