advertisement
advertisement

‘দুই ছেলে ঘরটা মাথায় তুলে রাখত, এখন কেউ নেই, আমরাও আছি মরার মতোই’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
‘দুই ছেলে ঘরটা মাথায় তুলে রাখত, এখন কেউ নেই, আমরাও আছি মরার মতোই’

ডেঙ্গু ও হামে আক্রান্ত হয়ে কয়েক দিনের ব্যবধানে মারা যায় দুই ভাই— নূর মোহাম্মদ আরাফাত (১০) ও ১০ মাস বয়সী মোহাম্মদ আবু বক্কর

advertisement

চলতি বছরের শুরু থেকে গতকাল রোববার পর্যন্ত চট্টগ্রামের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন। তাঁদের মধ্যে ৩৭ জনই নারী ও শিশু। অথচ আক্রান্ত রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা সবচেয়ে বেশি।মারা যায় তাঁর বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত (১০)। এরপর ৯ নভেম্বর রাত ১টা ১০ মিনিটে মারা যায় ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর।

দুই শিশুই চিকিৎসাধীন ছিল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে।দুই সন্তানকে হারিয়ে বিপর্যস্ত কবির ও তাঁর স্ত্রী আমেনা বেগম। সম্প্রতি প্রথম আলোর সঙ্গে কথা হয় কবিরের। সন্তানদের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি। একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করেন মশা নিয়ন্ত্রণের কার্যক্রম নিয়েও। কবির বলেন, ‘ডেঙ্গুতে একের পর এক মৃত্যু হচ্ছে। কারও টনক নড়ছে না।

মশার ওষুধ ঠিকভাবে ছিটানো হচ্ছে না।’কবিরের মতো অনেক পরিবারই এখন ডেঙ্গুতে স্বজন হারানোর শোক বয়ে বেড়াচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর