আলফ্রেড নোবেল
আমরা অনেকেই বিখ্যাত বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম শুনেছি। তাঁর জীবন, বেড়ে ওঠা এবং ডিনামাইট আবিষ্কারের কাহিনিও অনেকের জানা। কিন্তু এই বিজ্ঞানীর জীবনের পেছনে রয়েছে নানা ঘটনা, সংগ্রাম, সাফল্য, ব্যক্তিগত বেদনা এবং মানবকল্যাণের এক অসাধারণ অধ্যায়। ঊনবিংশ শতাব্দীর এই প্রখ্যাত সুইডিশ রসায়নবিদ, প্রকৌশলী ও শিল্পপতির জন্ম ১৮৩৩ সালের ২১ অক্টোবর সুইডেনের রাজধানী স্টকহোমে।
তাঁর মা আন্দ্রিয়েত্তে নোবেল ছিলেন একটি সম্ভ্রান্ত ও সচ্ছল পরিবারের সন্তান। আর বাবা ইমানুয়েল নোবেল ছিলেন একজন সফল প্রকৌশলী, উদ্ভাবক ও উদ্যোক্তা। তিনি নির্মাণ প্রকৌশল, সামরিক সরঞ্জাম তৈরি এবং স্টিম ইঞ্জিনের নকশা প্রণয়নসহ বিভিন্ন প্রযুক্তিগত কাজে দক্ষ ছিলেন। আলফ্রেডের জন্মের বছরই তাঁর বাবার ব্যবসায় বড় ধরনের মন্দা দেখা দেয়। একপর্যায়ে ব্যবসা বন্ধ করে জীবিকার সন্ধানে ইমানুয়েল নোবেল ফিনল্যান্ড হয়ে রাশিয়ায় পাড়ি জমান।
পরিবারকে রেখে যান স্টকহোমে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।