advertisement
advertisement

বড় কোনো চুক্তি ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
বড় কোনো চুক্তি ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারীদের একাংশ

advertisement

গুরুত্বপূর্ণ কোনো নতুন চুক্তি ছাড়াই শেষ হলো তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলন (কপ৩১)।জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে গভীর মতবিরোধের কারণে অংশগ্রহণকারী দেশগুলো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।দুই সপ্তাহের আলোচনা শেষে গত শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা ছিল। তবে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলে গতকাল রোববার পর্যন্ত।

এর মধ্য দিয়ে জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ জলবায়ু সম্মেলনে পরিণত হয়েছে এবারের আয়োজন।সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে মূলত জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে গভীর মতবিরোধ দেখা দেয়।সৌদি আরব, রাশিয়া, ভারতসহ কয়েকটি দেশ চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ রাখার বিরোধিতা করে।অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোসহ কয়েকটি পক্ষ জীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকায় চূড়ান্ত খসড়াটি প্রত্যাখ্যান করে।এভাবে কপ সম্মেলনের মূল রাজনৈতিক সমঝোতা ভেস্তে যাওয়ার ঘটনা সর্বশেষ ঘটেছিল ২০০৯ সালে, ডেনমার্কের কোপেনহেগেনে।জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন।

জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব ছাড়ার আগে এটিই তাঁর শেষ কপ সম্মেলন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর