advertisement
advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে রাতের আঁধারে আগুন, দ্রুত নেভালেন রেলকর্মী ও শিক্ষার্থীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে রাতের আঁধারে আগুন, দ্রুত নেভালেন রেলকর্মী ও শিক্ষার্থীরা

আগুন নেভানোর পর অন্য একটি ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যায়। গতকাল রাতে চট্টগ্রামের বটতলী স্টেশনে

advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনে নিয়োজিত শাটল ট্রেনের একটি বগিতে রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলার কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গতকাল রোববার রাত আটটার দিকে চট্টগ্রাম নগরের বটতলী স্টেশনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টায় বটতলী থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে একটি ট্রেন ছাড়ার নির্ধারিত সময় ছিল।

এর আগে রাত ৮টা ৫ মিনিটের দিকে ট্রেনটির সামনের দিক থেকে তৃতীয় বগির দরজার কাছে আগুন দেওয়া হয়। রেলকর্মী ও স্টেশনে থাকা শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। পরে রেলকর্মী ও শিক্ষার্থীরা বগিতে উঠে দেখতে পান ভেতরে একটি কেরোসিনের বোতল কেউ রেখে গেছে। এ ছাড়া ট্রেনের কয়েকটি আসনে কেরোসিন মাখানো রয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাওসিফ হোসেন।

তিনি বলেন, ‘টিউশনি শেষ করে ফেরার পথে বটতলী স্টেশন থেকে শাটল ট্রেনে উঠতে গিয়ে এ ঘটনার মুখোমুখি হই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর