advertisement
advertisement

আশির দশকের ভিনটেজ পোশাকে কিমের ‘পিচি প্যাকো’ লুক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
আশির দশকের ভিনটেজ পোশাকে কিমের ‘পিচি প্যাকো’ লুক

advertisement

ফ্যাশন মোগল, টিভি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কিম কার্ডাশিয়ান বছরজুড়েই নিজের ফ্যাশনের জন্য বেশ আলোচনায় থাকেন। এবার তিনি নজর কাড়লেন আশির দশকের ভিনটেজ আউটফিটে ।ভিনটেজ ফ্যাশনের প্রতি কিম কার্ডাশিয়ানের আগ্রহ নতুন নয়। বিভিন্ন সময়ে বিখ্যাত ফ্যাশন হাউসের আর্কাইভ থেকে বেছে নেওয়া পোশাকে দেখা গেছে তাঁকে। এবার প্রায় চার দশক আগের ডিজাইনার পোশাকে নজর কাড়লেন এই তারকা।

তাঁর এবারের লুকের বিশেষত্ব, ফরাসি ফ্যাশন হাউস প্যাকো রাবানের ১৯৮৯ সালের বসন্ত-গ্রীষ্মের ওত কুতর সংগ্রহের একটি দুর্লভ গাউন।নিজের সিরিজ ‘অলস ফেয়ার’-এর দ্বিতীয় সিজনের প্রচারণার অংশ হিসেবে ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিম। অনুষ্ঠান শেষে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন ‘পিচি প্যাকো’ ক্যাপশনে। ল রোচের স্টাইলিংয়ে কিমের পরনে ছিল হালকা পিচ রঙের ওয়ান-শোল্ডার গাউন।

এর ওপরের অংশ তৈরি হয়েছে শত শত ধাতব চাকতি বা মেটাল ডিস্ক দিয়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর