প্যারিস অলিম্পিকের সোনার পদক
সোনার দাম নেমে এসেছে এক বছরের সর্বনিম্ন পর্যায়ে। কেউ এই সুযোগে কম দামে সোনা কিনছেন, কেউ আবার গুনছেন লোকসান। সোনা নিয়ে এই আলোচনার মধ্যেই সামনে আসছে আরেক সোনার প্রসঙ্গ: অলিম্পিকের সোনার পদক। নামেই যার পরিচয়, কিন্তু ভেতরে আসলে কতটা সোনা থাকে?২০২৮ সালের ১৪ জুলাই লস অ্যাঞ্জেলেসে পর্দা উঠবে অলিম্পিক গেমসের। এবারের আসরে ৩৬টি খেলায় মোট ৩৫৩টি পদক-ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা। অলিম্পিকের ইতিহাসে যা রেকর্ড।
এরই মধ্যে চলছে নানা প্রস্তুতি। সেই প্রস্তুতির একটি অংশ পদক তৈরি। কিন্তু যাঁরা এসব ইভেন্টে সোনা জিতবেন, তাঁদের গলায় যে পদক ঝুলবে, সেটি কি সত্যিই সোনার তৈরি?উত্তরটা জানার আগে একটু পেছনে ফেরা যাক। আধুনিক অলিম্পিকের শুরু ১৮৯৬ সালে, এথেন্সে। সেবার প্রথম স্থানধারী যে পদক নিতেন, সেটি সোনার ছিল না, ছিল রুপার। সঙ্গে জলপাইয়ের শাখা ও একটি সনদ। দ্বিতীয় স্থানধারী পেতেন ব্রোঞ্জের পদক আর লরেলের শাখা।
তৃতীয় স্থানের জন্য কোনো পদকই ছিল না।অলিম্পিকে খাঁটি সোনা দেওয়া শুরু হয় ১৯০৪ সালে, যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।