advertisement
advertisement

জমি বিক্রি করে বিদেশে, এক পা হারিয়ে বিপাকে রাজু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
জমি বিক্রি করে বিদেশে, এক পা হারিয়ে বিপাকে রাজু

দেশে ফিরে রাজু আহম্মেদ অর্থের অভাবে চিকিৎসা করাতে পাচ্ছেন না। ১৩ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জের মনোহরপুর গ্রামে

advertisement

সৌদি আরবের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ভাঙা পায়ে পচন ধরে। শেষ পর্যন্ত ডান পা কেটে ফেলতে হয়।মায়ের নামে থাকা জমিটুকু বিক্রি করে সৌদি আরবে গিয়েছিলেন রাজু আহম্মেদ। প্রথম মাসের বেতন পেয়ে বাড়িতে টাকা পাঠান। এরপর সৌদিতে অন্যের বাসায় কাজ করার সময় একটি গ্যাস সিলিন্ডার ডান পায়ের ওপর পড়ায় গুরুতর আঘাত পান। মুহূর্তের মধ্যে ভেঙে যায় পায়ের হাড়।

ক্ষত হয় অনেকটা জায়গাজুড়ে।সৌদি আরবের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজুর ভাঙা পায়ে পচন ধরে। শেষ পর্যন্ত ডান পা কেটে ফেলতে হয়। কেটে ফেলা পায়ের ক্ষত তখনো শুকায়নি। এর মধ্যেই গত ৩১ অক্টোবর তাঁকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে অসহায় হয়ে পড়ে আছেন তিনি।২০ বছর বয়সী রাজু আহম্মেদ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামের কামাল হোসেন ও কদবানু বিবি দম্পতির ছেলে।

তাঁর আরও দুই ভাই আছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর