advertisement
advertisement

‘হাঁটাহাঁটিতেই একটা মাস্টার্স’ করে ফেলেছি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
‘হাঁটাহাঁটিতেই একটা মাস্টার্স’ করে ফেলেছি

সরদার আকিব লতিফ

advertisement

উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। তবে ভিনদেশে গিয়ে অনেক সময় ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হন তাঁরা। স্বপ্নের সঙ্গে সেই বাস্তবতার অনেক ফারাক। হাঁটাহাঁটিতেই একটা মাস্টার্স করে ফেলেছিসরদার আকিব লতিফরিতসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, জাপানসরদার আকিব লতিফজাপান বলতে কল্পনায় ছিল নয়নাভিরাম মাউন্ট ফুজি আর সাকুরা ফুল। সেই ঘোর থেকে বের হতে সময় লাগেনি।

জাপানিজ ভাষা, পার্টটাইম জব, আর্থিক সমস্যা, একগাদা পড়াশোনা—এসব আমার দিন-রাত এক করে ফেলছিল। তবে সবচেয়ে বড় মুশকিলে ফেলেছিল নতুন দেশের খাবার আর যাতায়াত। জাপানে নেমেই প্রথম খেয়েছিলাম ‘ওনিগিরি’। এক মুঠ ভাতের ভেতর মেয়োনেজ মাখা সেদ্ধ টুনা মাছ। ভেবেছিলাম ভাতে–মাছে বাঙালি, খাওয়াদাওয়ায় কোনো টেনশনই নেই। এত রকম স্বাদ, এত রকম বৈচিত্র্য। কিন্তু কোনো ঝাল মসলা নেই।

গরম পানি ছাড়া আর কোনো কিছুই রান্না করতে না পারা আমি মাসখানেকের মধ্যেই শিখে ফেললাম মুরগি রাঁধা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর