advertisement
advertisement

লিবিয়ার বেনগাজি বন্দরে ড্রোন হামলায় ডুবল রুশ যুদ্ধজাহাজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ণ
লিবিয়ার বেনগাজি বন্দরে ড্রোন হামলায় ডুবল রুশ যুদ্ধজাহাজ

লিবিয়ার বেনগাজি বন্দরে নোঙর করা একটি রুশ জাহাজে বিস্ফোরণের পর আগুন থেকে ধোঁয়া উঠছে। স্যাটেলাইট ছবিতে এই দৃশ্য দেখা গেছে। ২২ নভেম্বর ২০২৬

advertisement

লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর নগরী বেনগাজিতে সামুদ্রিক ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। ইউক্রেন ওই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল রোববার ভোরে হামলার পর জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের পর জাহাজটির অধিকাংশ অংশ পানির নিচে তলিয়ে গেছে।‘মেরকুরি’ নামে রুশ নৌবাহিনীর ওই করভেট (ফ্রিগেটের চেয়ে ছোট শ্রেণির যুদ্ধজাহাজ) রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও রসদ নিতে বেনগাজি বন্দরে ভিড়েছিল। এ হামলার বিষয়ে রাশিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।

এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে স্থানীয় কর্মকর্তারা জানান, রুশ জাহাজটিকে লক্ষ্য করে কয়েকটি ড্রোন ছোড়া হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর