advertisement
advertisement

আমার দাম এত কম কেন?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
আমার দাম এত কম কেন?

advertisement

হ্যাঁ, আমি মরিচই বলছি...আপনারা যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন আমার দামদর নিয়ে একসময় সংসদে বিস্তর আলাপ–আলোচনা হতো। আন্তর্জাতিক বাণিজ্যে সম্পর্ক বিস্তার করত আমার বাজারদর, দ্বিদেশীয় আমদানি-রপ্তানি বাণিজ্যে আমি মরিচের জোরালো ভূমিকা ছিল। অথচ আজ দেখেন আমার অবস্থা...!বাজারের সবচেয়ে কম দাম আমার! হাজারের ওপরে থাকা আমার দাম আজ পঞ্চাশের নিচে, ত্রিশ-চল্লিশ টাকা মাত্র।

রাতের বাজারে কিছু খুচরা কাস্টমার আমার কেজি দর বিশেও নামিয়ে আনতে চায়! কত বড় স্পর্ধা, এক কেজি মরিচ ২০ টাকা। ভাবা যায়! সত্যিই সেলুকাস! বিচিত্র এ বঙ্গভূমির ক্রেতাসাধারণেরা।অথচ দেখুন, আমাকে ছাড়া ঠিক কোন জিনিসটা রান্না করা যায়? আমার বাপ-দাদাদের পাকি করে (গুঁড়া) করে মসলার মর্যাদা দেননি আপনারা! লাল মরিচ ভেজে কে না খায়। শত শত হোটেল রেস্তোরা আমাদের নামের সাথে মিলিয়ে ‘চিলিজ' নাম দিয়ে চলে, এমনকি সসও চিলি সস নামে সবাই খায়।

আজ আমাদের খারাপ সময়ে কেউ নেই পাশে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর