advertisement
advertisement

নারায়ণগঞ্জে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা বাস ও ভোরে ঝুটবোঝাই ট্রাকে আগুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা বাস ও ভোরে ঝুটবোঝাই ট্রাকে আগুন

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বাসটির সব আসন পুড়ে যায়। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গিরিধারা এলাকায়

advertisement

নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে পার্ক করে রাখা একটি বাসে ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাস ও ট্রাকের মালিকপক্ষের দাবি, পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে।গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সাইনবোর্ডের গিরিধারা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

এর কয়েক ঘণ্টা পর আজ সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে ফতুল্লার স্টেডিয়াম এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজি স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে থাকা ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে রাতের আঁধারে আগুন, দ্রুত নেভালেন রেলকর্মী ও শিক্ষার্থীরাকয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, দিবাগত রাত সোয়া ১২টার দিকে একটি অটোরিকশায় করে কয়েক ব্যক্তি সাইনবোর্ড এলাকায় আসেন।

একপর্যায়ে তাঁরা পার্কিংয়ে থাকা বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর