প্রায় এক দশক ধরে সৌদি আরবের সঙ্গে হুতিদের সংঘাত চলছে
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী বলেছে, তারা সৌদি আরবের পশ্চিম উপকূলে লোহিত সাগরের তীরবর্তী রাবিগ তেল শোধনাগারে হামলা চালিয়েছে। গতকাল রোববার এ হামলা চালানো হয়।হুতিদের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র তেল শোধনাগারটিতে সরাসরি আঘাত হেনেছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। সৌদি আরবও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ারিতে ইরানে যুদ্ধ শুরু করে।
এই যুদ্ধের মধ্যেই গত জুলাইয়ে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে নতুন করে হুতিদের সংঘাত শুরু হয়।রাবিগ শহরে সৌদি আরামকো ও জাপানের সুমিতোমো কেমিক্যালের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে বিশাল তেল পরিশোধন ও পেট্রোকেমিক্যাল কেন্দ্র ‘পেট্রো রাবিগ’।
জেদ্দা শহর থেকে প্রায় ১৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এই পরিশোধনাগার থেকে গভীর সমুদ্রবন্দর ব্যবহার করে তেল রপ্তানি করা যায়।সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবের ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইন, দক্ষিণের জাজান অঞ্চলের বিভিন্ন শোধনাগার, পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরা শোধনাগারসহ বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার দাবি করে আসছে হুতিরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।