advertisement
advertisement

খ্রিষ্টান নানা–নানির আদরে বড় হলেও নিজের মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
খ্রিষ্টান নানা–নানির আদরে বড় হলেও নিজের মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ

আবদুল আল-সাইয়েদ ও তাঁর স্ত্রী সারা জুকাকু

advertisement

‘অল্প বয়সে যেমন ছিল, সে এখনো তেমনই আছে। খুবই কর্মোদ্যমী, খুবই মেধাবী, খুবই মুখর। সত্যিই মানুষের সেবা করতে চায়।’ কথাগুলো জুডি জনসনের। এ বছরের নভেম্বরের শুরুর দিকে এবিসি নিউজের সরাসরি সম্প্রচারে অংশ নিয়ে জুডি এ কথাগুলো বলেন।জুডি ও তাঁর স্বামী জেন জনসন থাকেন যুক্তরাষ্ট্রের মিশিগানে। এবারের মধ্যবর্তী নির্বাচনে অঙ্গরাজ্যটি থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন আবদুল রহমান মোহাম্মদ আল–সাইয়েদ। ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয় নেতা তিনি।

জেন ও জুডি হলেন আল–সাইয়েদের নানা–নানি।নানা–নানির সংসারে শিশুকাল থেকে দীর্ঘদিন ছিলেন আল–সাইয়েদ। একেবারে শিশুকাল থেকে মিশিগান ইউনিভার্সিটিতে পড়ার সময় পর্যন্ত। ছোট থেকেই নানা আর নানির সঙ্গে তাঁর সখ্য বেশ গাঢ়। সেটা আজও অটুট আছে। এমনকি নির্বাচনী প্রচারের সময়টাতেও তাঁর পাশে ছিলেন নানা–নানি।তবে জেন ও জুডি আল–সাইয়েদের গর্ভধারিণী মায়ের মা–বাবা নন। আল–সাইয়েদের বাবা মোহাম্মদ আল-সাইয়েদ। মা ফাত্তেন এল-কোমি।

আল–সাইয়েদের তিন বছর বয়সে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর