advertisement
advertisement

মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড

আজ সোমবার শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের সভা চলাকালে বিভিন্ন শ্রমিক সংগঠন মজুরি বৃদ্ধি, কারখানা খোলাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করে।

advertisement

পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে তাদের প্রস্তাব কত টাকার তা প্রকাশ করেনি মজুরি বোর্ড। মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ না করার সিদ্ধান্ত হয়। আজ সোমবার শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের সভায় এই প্রস্তাব দেয় মালিকপক্ষ। সভায় সভাপতিত্ব করেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এর আগের সভায় শ্রমিকপক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়।

আজ বিকেল পৌণে পাঁচটায় সাংবাদিকদের ব্রিফিং করেন মজুরি বোর্ডের সদস্যরা। সেখানে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিকপক্ষ থেকে ন্যূনতম মজুরি প্রস্তাব করা হয়েছে। এখন শ্রমিক ও মালিকপক্ষ উভয়ে এসব মজুরি প্রস্তাব পর্যবেক্ষণ করবে। তারপর আবার দুই পক্ষই সংশোধিত প্রস্তাব দিতে পারেন। তিনি আরও জানান, আজকের সভা চলবে।

এমনকি প্রয়োজনে আগামীকালও সভাটি চলতে পারে।এ দিকে মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে তা গ্রহণযোগ্য নয়।আজ বেলা পৌণে ১২টায় মজুরি বোর্ডের সভা শুরু হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর