advertisement
advertisement

জামায়াত ও ছাত্রশিবিরের ছয় নেতা-কর্মীর জামিন হয়নি, নোয়াখালীতে সড়ক অবরোধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
জামায়াত ও ছাত্রশিবিরের ছয় নেতা-কর্মীর জামিন হয়নি, নোয়াখালীতে সড়ক অবরোধ

দলীয় নেতা–কর্মীদের জামিন নামঞ্জুর হ্নওয়ায় নোয়াখালী জেলা সদরের মাইজদীতে ছাত্রশিবিরের সড়ক অবরোধ। আজ বেলা সোয়া তিনটায় জিলা স্কুলের সামনে মাইজদী-সোনাপুর মহাসড়কে

advertisement

নোয়াখালীর বেগমগঞ্জে যুবদল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা মামলায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ছয় নেতা–কর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। আজ সোমবার বেলা দুইটা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত দুই দফায় এ কর্মসূচি পালন করা হয়। এতে মাইজদী-সোনাপুর সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে অবরোধ তুলে নেন শিবিরের নেতা-কর্মীরা। পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল রাতে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তাহেরপুর গ্রামে হামলার ঘটনায় শাকিল মাহমুদ (৩১) নামের এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় শাকিলের পরিবারের সদস্যসহ আরও সাতজন আহত হন।

পরে শাকিলের পরিবারের পক্ষ থেকে করা মামলায় স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ ৩৬ জনকে আসামি করা হয়।মামলার আসামিরা আজ দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর