মরদেহ
গ্যারেজের ভেতর ঘুমিয়ে ছিলেন স্বামী-স্ত্রী। গভীর রাতে তালা ভেঙে ঢোকে একদল দুর্বৃত্ত। রশি দিয়ে দুজনকে বেঁধে ৭২টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা লুট করে তারা। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর স্ত্রীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এসে স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।গতকাল রোববার দিবাগত রাত ১২টার পর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. অহিদুল্লাহ (৫৪)।
তাঁর স্ত্রী ওসনা বেগম (২৮)। এ দম্পতি গ্যারেজের ভেতরেই ঘর করে থাকতেন।নিহত অহিদুল্লাহর বাড়ি কুমিল্লার দাউদকান্দি এলাকায়। ওসনা বেগমের বাড়ি কুড়িগ্রামে। কয়েক বছর আগে তাঁরা দুজন শ্রীনগরে আসেন। সেখানে তাঁদের পরিচয় হয় এবং পরে বিয়ে করেন। ওসনা বেগম অহিদুল্লাহর দ্বিতীয় স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো অহিদুল্লাহ ও তাঁর স্ত্রী গ্যারেজের ভেতরে ঘুমিয়ে ছিলেন।
রাত ১২টার পর একদল দুর্বৃত্ত গ্যারেজের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।