advertisement
advertisement

কার্যকর নয়, তবু অভিযোগ জমেছে দেড় হাজারের বেশি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ
কার্যকর নয়, তবু অভিযোগ জমেছে দেড় হাজারের বেশি

জাতীয় মানবাধিকার কমিশন

advertisement

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কার্যত অকার্যকর জাতীয় মানবাধিকার কমিশন।কেউ বই পড়ছেন। কেউবা কাটাচ্ছেন অলস সময়। আবার কেউ কেউ বিকেল চারটার আগেই বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন।১৬ নভেম্বর দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান কার্যালয়ে গিয়ে ওই চিত্র দেখা যায়।

অবশ্য কর্মকর্তা–কর্মচারীরা আক্ষেপ করে বললেন, দিনের পর দিন বসে থেকে বেতন নিতে ভালো লাগছে না।নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে কমিশন অচল। সীমিত পরিসরে সচেতনতামূলক কার্যক্রম, প্রশিক্ষণসহ দৈনন্দিন কিছু কাজ চলছে। কিন্তু এসব কার্যক্রম দিয়ে কমিশনকে সচল বা কার্যকর বলার সুযোগ নেই। দেশে প্রতিনিয়ত ঘটছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। এসব দেখেশুনেও কর্মরতদের চুপ করে বসে থাকতে হচ্ছে।

কমিশন কার্যকর থাকলে অন্তত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহির একটি জায়গা থাকত।গত এপ্রিল মাস থেকেই কমিশন ছাড়াই চলছে জাতীয় মানবাধিকার কমিশন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর